শনিবার, মার্চ ১৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাঢাবি প্রাক্তন শিক্ষার্থীদের কানাডায় গালা নাইট: স্মৃতি, সঙ্গ ও বাঙালিয়ানা উদযাপন

ঢাবি প্রাক্তন শিক্ষার্থীদের কানাডায় গালা নাইট: স্মৃতি, সঙ্গ ও বাঙালিয়ানা উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এলুমনাই এসোসিয়েশন ক্যালগেরি, কানাডা শাখা সম্প্রতি এক বর্ণাঢ্য গালা নাইট আয়োজন করেছে। প্রবাসের মাটিতে বাংলাদেশ ও বাঙালির জাতিসত্তা তুলে ধরা এবং প্রজন্মান্তরে বাঙালিয়ানাকে লালন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি ছিল আবেগ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণায় ভরা। প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান টিএসসি, মধুর ক্যান্টিন, কলা ভবন ও অপারাজেয় বাংলার স্মৃতিময় দিনগুলোতে। যৌবনের জয়গান, প্রেম-ভালোবাসার মুহূর্ত এবং শিক্ষকদের অম্লমধুর শাসনের কথা স্মরণ করে সকলে আনন্দ ও মুগ্ধতায় ভরে ওঠেন।

গালা নাইটে নাচ-গান, আড্ডা এবং প্রাক্তনদের পরিবারের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। সিনিয়র ও জুনিয়র এলুমনাইদের একত্রিত হয়ে আড্ডায় মেতে ওঠা প্রমাণ করে—মানুষ মানুষকে ভালোবাসা ও বন্ধুত্বের টানে টিকিয়ে রাখে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments