বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিআওয়ামিলীগকারাবন্দি আওয়ামী নেতা আহম্মদ আলী মোল্লার জন্মদিনে স্ত্রীর আবেগঘন পোস্টে বিতর্ক

কারাবন্দি আওয়ামী নেতা আহম্মদ আলী মোল্লার জন্মদিনে স্ত্রীর আবেগঘন পোস্টে বিতর্ক

কারাবন্দি আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লার জন্মদিনে তার স্ত্রী ফেরদৌসী আক্তার কণা একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। কণা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রলীগের সাবেক নেত্রী এবং ছাত্রলীগ কোটায় চাকরি পেয়েছিলেন।

রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন—
“শুভ জন্মদিন আমার অস্তিত্ব। জানি এ পথটা মসৃণ নয়, তবুও আমি নিশ্চিত দিনশেষে জয়ী তুমিই হবে, কারণ আমি আছি সবসময় তোমার ভালোবাসার ছায়া হয়ে। এলাকার হাজার হাজার মানুষের প্রার্থনায় তুমি আছো। খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে ইনশাআল্লাহ।”

তিনি আরও লেখেন, “আমার ভালোবাসা, আজকের দিনে দোয়া করি, যেখানেই আছো, আল্লাহ যেন তোমাকে হেফাজত রাখে, সুস্থ রাখে। সবাই বরাবরের মতো আমাদের পরিবারের পাশে থাকবেন, দোয়ায় রাখবেন। আমিন।”

তার এই পোস্টকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেছেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে রাজনৈতিক অবস্থান প্রকাশ করা শোভন নয়।

বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একজন ডেপুটি কন্ট্রোলার হয়ে এমন ফ্যাসিবাদী ভাবধারার স্ট্যাটাস দেওয়া এবং প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্ন তুলেছে।”

আসিফ হোসেন নামে এক ব্যক্তি মন্তব্যে লিখেছেন, “এভাবে যারা ক্ষমতাসীন দলের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়, তারা দিন দিন আরও সাহস পাচ্ছে।”

আহম্মদ আলী মোল্লা ২০১১-১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর ঘাতক নির্মূল কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

চলতি বছরের ১৭ জুন রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।

সামাজিক মাধ্যমে কণার এ ধরনের পোস্ট রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments