শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeরাজনীতিআইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি

জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সই করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আইনি বৈধতা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর “মূল্যহীন” হবে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা নিজেই এ আদেশ জারি করবেন। জুলাই সনদ বাস্তবায়নের যে খসড়া আদেশ থাকবে, সেটির বিষয়ে আমাদের ঐক্যমত হতে হবে। তার ওপর ভিত্তি করেই আমরা সনদে সই করার বিষয়টি বিবেচনা করব।”

তিনি আরও বলেন, “আমরা চাই আদেশের পূর্ণ টেক্সট আগে প্রকাশ করা হোক, যেন তা স্পষ্টভাবে বোঝা যায়। ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই তিনি এই আদেশ জারি করবেন প্রেসিডেন্ট নয়, বরং গভর্নমেন্ট হিসেবে।”

সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। তবে সরকার পক্ষ থেকে বলা হয়েছে, সনদটি চূড়ান্ত হলে তা প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments