বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়চট্টেশ্বরী সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: দায়িত্বে গাফিলতির অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টেশ্বরী সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: দায়িত্বে গাফিলতির অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হঠাৎ মিছিলের ঘটনায় চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। তিনি জানান, দায়িত্ব পালনে অবহেলা পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন এএসআই এবং তিনজন কনস্টেবল রয়েছেন। তারা চকবাজার থানার অধীন এলাকায় দায়িত্বে ছিলেন। চারজনের মধ্যে দুজন চকবাজার থানায় কর্মরত হলেও বাকি দুজন কোন থানায় ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গত শনিবার সকালে বার্জার কালার পেইন্টস অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন আকস্মিকভাবে মিছিল বের করে। ওই সময় ককটেল বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়। ঘটনাস্থলে টহলে থাকা চার পুলিশ সদস্য বিষয়টি জেনে থাকলেও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মিছিলকারীরা দ্রুত সরে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments