বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeস্বাস্থ্যশিক্ষকদের কর্মবিরতি: খাগড়াছড়ির সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

শিক্ষকদের কর্মবিরতি: খাগড়াছড়ির সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাণী নীহার দেবী সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষায় অংশ নিতে না পেরে শিক্ষার্থীরা মাঠে, সিঁড়িতে ও প্রাঙ্গণে আড্ডা দিচ্ছে এবং খেলাধুলায় সময় কাটাচ্ছে। অন্যদিকে প্রধান ফটকে ঝুলছে কর্মবিরতির ব্যানার, শিক্ষকরা অফিসকক্ষে বসে থাকলেও কোনো শিক্ষাকর্ম নেই।

কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, “স্যারদের কর্মবিরতির কারণে আমাদের পরীক্ষা হঠাৎ বন্ধ হয়ে গেছে। কখন আবার পরীক্ষা শুরু হবে, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। তাই দূর-দূরান্ত থেকে স্কুলে এসে খোঁজ নিতে হচ্ছে। এতে অভিভাবকেরাও উদ্বিগ্ন।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউল্লাহ বলেন, সরকারি স্কুলের মাধ্যমিক সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে নবম গ্রেডসহ চার দফা দাবি জানিয়ে আসছেন। কিন্তু শূন্যপদে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি বন্ধসহ নানা বৈষম্য এখনো দূর হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তিনি জানান। “দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে আমরা আবার ক্লাসে ফিরব,” বলেন তিনি।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা বলেন, ১ ডিসেম্বর থেকে দেশের অন্যান্য স্থানের মতো এখানকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে আছেন। এ বিষয়ে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি; নির্দেশনা এলে বিদ্যালয়গুলোকে জানানো হবে।

সারা দেশে সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির ফলে অধিকাংশ সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে। শুধু সরকারি মাধ্যমিক স্তরেই ৭২১টি বিদ্যালয়ের শিক্ষকরা গত সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments