মাদরাসায় বিনামূল্যের পাঠ্যবই বিতরণে সব মাদরাসা প্রধানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দিতে জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের এনসিটিবি থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠির নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা অফিসারদের কাছ থেকে স্পেসিফিকেশন অনুযায়ী পাঠ্যপুস্তক বুঝে নিয়ে দ্রুততম সময়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য মাদরাসা প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।



