আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে তারা প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনার খবর আমাদের কেউ জানায়নি, পরে বিষয়টি জানতে পারি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।



