শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeজাতীয়ওসমান হাদির ওপর হামলাকারী শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার: ডিএমপি কমিশনার

ওসমান হাদির ওপর হামলাকারী শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার: ডিএমপি কমিশনার

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, যেকোনো সময় অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। এর আগে হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয় ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি কমিশনার বলেন, ঘটনাটির পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করেছে। অভিযুক্তদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওসমান হাদি। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments