বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়মনি চক্রবর্তীর হ/ত্যা সাম্প্রদায়িক নয়, পারিবারিক বিরোধের ফল

মনি চক্রবর্তীর হ/ত্যা সাম্প্রদায়িক নয়, পারিবারিক বিরোধের ফল

নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তীর হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হলেও প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরেই ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বলেন, পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী মনি চক্রবর্তীর হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তিনি আরও বলেন, নিহতের ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে ঘটনাটি নিয়ে মিথ্যা প্রচারণা ছড়ানো হয়েছে এবং এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করা হয়েছে, তবে প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো প্রমাণ মেলেনি। ফয়েজ আহম্মদ বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা লক্ষ করা যাচ্ছে এবং মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে দেওয়া বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে সাম্প্রদায়িক সহাবস্থানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ব্রিফিংয়ে তিনি জানান, মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড নিয়ে কয়েকজন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, যারা অতীতে বিভিন্ন ঘটনায় নিরপেক্ষ অবস্থান নিয়ে সরেজমিন তদন্ত করেছেন। তাই বর্তমানেও কোনো ঘটনায় উদ্বেগ দেখা দিলে তথ্য যাচাই-বাছাই করা এবং প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ভুল তথ্য ও বক্তব্য একত্রে ছড়িয়ে পড়লে তা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments