শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeখেলাধুলাঢাকা পর্বে বিপিএলের সর্বনিম্ন টিকিট ২০০ টাকা

ঢাকা পর্বে বিপিএলের সর্বনিম্ন টিকিট ২০০ টাকা

সিলেট পর্ব শেষে বিপিএল চট্টগ্রামে যাওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত বাতিল হওয়ায় এখন পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ সিলেটেই আয়োজন করেছে বিসিবি। আগামীকাল সিলেট পর্ব শেষ হবে এবং দুদিন বিরতির পর ১৫ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। লিগ পর্বের বাকি সব ম্যাচের পাশাপাশি প্লে-অফ ও ফাইনালও অনুষ্ঠিত হবে মিরপুরে। এ অংশের টিকিটের মূল্য আজ প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যা দিয়ে পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। উত্তর গ্যালারি ও আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউস গ্যালারির টিকিট ৫০০ টাকা এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট মিলবে ৮০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। এছাড়া এক হাজার টাকায় ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থে বসে খেলা উপভোগ করা যাবে। সব টিকিট অনলাইনে বিক্রি হবে এবং ১২ জানুয়ারি থেকে ঢাকা পর্বের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে। মিরপুরে প্রথম দিনে চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের, আর দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটানসের বিপক্ষে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমেনটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments