বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিক১৪ বছর পর কাল চালু হচ্ছে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট

১৪ বছর পর কাল চালু হচ্ছে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা–করাচি সরাসরি বিমান যোগাযোগ। রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা করবে। উদ্বোধনী দিনেই ব্যাপক সাড়া ফেলেছে এই রুট; এরই মধ্যে প্রথম ফ্লাইটের ১৬২টি আসনের সব কটি টিকিট বিক্রি হয়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটে কোনো আসন ফাঁকা নেই এবং দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইটটি রাত ৮টায় উড্ডয়ন করবে এবং করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে।

ঢাকা থেকে করাচির ১ হাজার ৪৭১ মাইল পথ অতিক্রমে ব্যবহার করা হবে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের আর ট্রানজিটের ঝামেলা পোহাতে হবে না, যার ফলে রাউন্ড ট্রিপে খরচ কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত। এতে সময় ও অর্থ—উভয়ই সাশ্রয় হবে।

প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন (বৃহস্পতিবার ও শনিবার) এই রুটে ফ্লাইট চালানো হবে। বিমান সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চলবে। এই সময়ের পারফরম্যান্স এবং যাত্রী চাহিদার ওপর ভিত্তি করেই রুটটি স্থায়ী করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments