শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeজাতীয়'লোডশেডিং সংসদ এলাকা থেকেই শুরু হোক': শফিকুর রহমান

‘লোডশেডিং সংসদ এলাকা থেকেই শুরু হোক’: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঘোষিত লোডশেডিংয়ের কার্যক্রম জাতীয় সংসদ এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন। এর আগে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান যে, শহর ও গ্রামের বিদ্যুতের বৈষম্য কমাতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে প্রতিদিন ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শ এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধীদলীয় সদস্যদের নাম প্রস্তাব করার সময় ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে তা যেন সংসদ এলাকা থেকে শুরু হয়। রাজধানীর অন্যান্য এলাকায় যেভাবে লোডশেডিং হবে, সংসদ এলাকায়ও যেন একইভাবে তা কার্যকর করা হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশন চলাকালীন লোডশেডিংয়ের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুললে বিরোধীদলীয় নেতা ব্যাখ্যা দেন যে, তিনি কেবল সংসদ অধিবেশনের কথা বোঝাননি। সংসদ ভবন ছাড়াও পুরো সংসদ এলাকায় অনেক স্থাপনা রয়েছে, যেখানে লোডশেডিং কার্যকর করে সাধারণ মানুষের সাথে সংহতি প্রকাশ করা সম্ভব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments