শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeজাতীয়ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা, লুট করা হয়েছে স্বর্ণালঙ্কার

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা, লুট করা হয়েছে স্বর্ণালঙ্কার

নিজস্ব প্রতিবেদক, ধামরাই: ঢাকার ধামরাই পৌরশহরে নাহিদা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাই পৌরশহরের পশ্চিম লাকুড়িয়াপাড়া মহল্লার একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নাহিদা স্থানীয় সেন্ট্রাল স্কুলের ব্যবসায় শিক্ষা শাখা থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাহিদা তার নানি দেলোয়ারা বেগমের সঙ্গে পশ্চিম লাকুড়িয়াপাড়ার সাব্বির হোসেনের বাসায় ভাড়া থাকত। বৃহস্পতিবার বিকেলে পরীক্ষা দিয়ে সাড়ে ৪টার দিকে বাসায় ফেরে সে। নাহিদার নানি কাজের প্রয়োজনে বাইরে গেলে সেই সুযোগে ঘাতকরা বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। সন্ধ্যায় নানি বাসায় ফিরে নাহিদার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, হত্যার পর নাহিদার কানে থাকা স্বর্ণের দুল ও গলার লকেট নিয়ে গেছে খুনিরা। খবর পেয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান ও ওসি (তদন্ত) শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, “হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। খুনিদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।” ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments